গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমকে কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে নেওয়া উচিত নয়। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের মধ্যেও দেশে ঘটে যাওয়া নানা অত্যাচার, নিপীড়ন ও গণমাধ্যমের কণ্ঠরোধের খবর মানুষ সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছে। জুলাই আন্দোলনের সময়ও সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তাই ভবিষ্যতে তথ্য মন্ত্রণালয় যেন কোনোভাবেই গণমাধ্যম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, গণমাধ্যম গণতন্ত্রের একটি বড় স্তম্ভ। গত ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাধারণ স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রেও অনেককে একাধিকবার ভাবতে হতো। একই ধরনের চাপ সংবাদমাধ্যমের ক্ষেত্রেও ছিল।

তিনি বলেন, নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যেও গত ১৭ বছরে দেশের বিভিন্ন ঘটনার যে তথ্য জনগণ জানতে পেরেছে, তার বড় একটি অংশ এসেছে সংবাদমাধ্যমের মাধ্যমে।

সাবেক সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ে বিচারব্যবস্থা, রাজনীতি, সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে। এসব জায়গায় পরিবর্তন আনতে সময় প্রয়োজন হবে। তবে নতুন ব্যবস্থায় যেন একই ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।